ঢাকা মেডিকেলে আনা লাশের মধ্যে ৭৮ ভাগই ‘ছাত্র নয়’!

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত কয়েকদিনে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত ৯০ জনের মরদেহ এসেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ময়নাতদন্তের তথ্য বিশ্লেষণ

2024-07-29T12:43:38+00:00
2024-07-29T12:58:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা মেডিকেলে আনা লাশের মধ্যে ৭৮ ভাগই ‘ছাত্র নয়’!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ১২:৪৩ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৪ ১২:৫৮ পিএম  (ভিজিট : ২৮১)
X

গত কয়েকদিনে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত ৯০ জনের মরদেহ এসেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ময়নাতদন্তের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এদের ৭৮ শতাংশই নানা শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ২২ ভাগ। 

ঢাকা মেডিকেলে বেশিরভাগ মরদেহ এসেছে বাড্ডা, রামপুরা, লালবাগ, এমকি নারায়ণগঞ্জ থেকেও। তবে সবচেয়ে বেশি এসেছে যাত্রাবাড়ী থেকে।

ঢাকা মেডিকেলে এ পর্যন্ত ময়নাতদন্ত হয়েছে ৯০ জনের। হাসপাতালের তথ্য পর্যালোচনা করে জানা যাচ্ছে, তাদের ১৫ জনের বয়স ১৮ বছরের নিচে। তার মধ্যে আছে ২ ও ৬ বছরের শিশুও। আর ১৯ থেকে ২৫ বছরের মধ্যে বয়স ৩৬ শতাংশের। ২৫ থেকে ৩০ বছরের মধ্যে তা ১৬ শতাংশ। এ ছাড়া ত্রিশের বেশি বয়সী ৩২ শতাংশ।

গতকাল ঢাকা মেডিকেলের মর্গে গিয়ে দেখা যায় তিন ভাইকে। দুজন এসেছেন পায়ে হেঁটে, অন্যজনের মরদেহ স্ট্রেচারে। তাঁর নাম জামান মিয়া। রোববার নরসিংদীতে গুলিবিদ্ধ হন তিনি, মৃত্যু হয় বৃহস্পতিবার।

নিহত জামান মিয়া ভাই বলেন, ‘আমার ভাইয়ের যে বাড়িতে থাকত সেই বাড়িওয়ালা ওইদিন অনেকবার নিষেধ করেছিল তাকে বাইরে যেতে। সে নিষেধ আমার ভাই শোনে নাই। বাড়ি থেকে বের হয়ে যে কোম্পানিতে সে কাজ করত সেটির সামনে গিয়েই গুলিবিদ্ধ হয়। পরে মারা যায়।’

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, একটি দেশের হাসপাতাল, চিকিৎসক সকল কিছুর ওপরে। চিকিৎসকের কাজ রোগীকে সেবা দিয়ে সুস্থ করে তোলা। কারো পরিচয় জেনে সেই অনুযায়ী কোনো সেবা দেওয়া হয় না।

পেশাগত পরিচয় বলছে, মৃতদের ২২ শতাংশ শিক্ষার্থী। শ্রমিক-কর্মচারী ২১, ব্যবসায়ী ১৮ ও চাকরিজীবী ১০ ভাগ। রিকশা ও ভ্যানচালক আট শতাংশ। এ ছাড়া দুই সাংবাদিক, দুই পুলিশ সদস্যসহ অন্যান্য পেশায় ছিলেন ২১ ভাগ। আর শনাক্ত হয়নি সাত মরদেহ।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি অধ্যাপক জামাল উদ্দীন চৌধুরী বলেন, ছাত্ররা আন্দোলন শুরু করলেও পরের দিকে অছাত্ররাই এই আন্দোলনে প্রবেশ করে ধ্বংসতাণ্ডব চালিয়েছে।







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy