পরিস্থিতি ‘স্বাভাবিক’ হয়ে আসছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ সকল আন্তর্জাতিক অংশীদারদের আশ্বস্ত করে বলেছে, সরকার ও জনগণের সময়োপযোগী এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে সার্বিক পরিস্থিতি

2024-07-30T10:41:17+00:00
2024-07-30T10:44:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরিস্থিতি ‘স্বাভাবিক’ হয়ে আসছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ১০:৪১ এএম  আপডেট: ৩০.০৭.২০২৪ ১০:৪৪ এএম  (ভিজিট : ১৬৬)
X

বাংলাদেশ সকল আন্তর্জাতিক অংশীদারদের আশ্বস্ত করে বলেছে, সরকার ও জনগণের সময়োপযোগী এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিকের দিকে ফিরে আসছে।

সোমবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সরকার অব্যাহত সমর্থন এবং বোঝাপড়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ, বিশেষ করে অপপ্রচার, ভুল তথ্য এবং বিভ্রান্তিকর ব্যাপক প্রচারের পটভূমিতে। বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় সুশীল সমাজ সংস্থা এবং মিডিয়াসহ আন্তর্জাতিক অংশীদারদের উদ্বেগ বাংলাদেশ সরকার দেখেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং নিহতদের পরিবারের সদস্যদের জীবিকার সুযোগের আশ্বাস দিয়েছেন। সরকার ভুক্তভোগী এবং তাদের পরিবারের ট্রমা মোকাবেলার প্রয়োজনীয়তার প্রতি সংবেদনশীল রয়েছে। 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy