কাল থেকে সব সরকারি-বেসরকারি অফিসের যে সময়সূচি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সূচিতে ফিরছে দেশের সরকারি-বেসরকারি সব অফিস। সরকারি-বেসরকারি অফিস আগামীকাল বুধবার থেকে স্বাভাবিক

2024-07-30T15:13:23+00:00
2024-07-30T15:31:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কাল থেকে সব সরকারি-বেসরকারি অফিসের যে সময়সূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৩:১৩ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৪ ৩:৩১ পিএম  (ভিজিট : ৭০৮)
X

আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সূচিতে ফিরছে দেশের সরকারি-বেসরকারি সব অফিস। সরকারি-বেসরকারি অফিস আগামীকাল বুধবার থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বলা হয়, অফিস শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে বিকেল ৫টায়। 

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, আগামীকাল ৩১ জুলাই থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে গত রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিন সরকারি ও বেসরকারি অফিস চলেছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে গত ২১ জুলাই ও ২২ জুলাই নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy