কোটা আন্দোলনকারীদের আজকের যে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে বুধবার (৩১ জুলাই) দুপুর ১২টায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে

2024-07-31T10:29:51+00:00
2024-07-31T10:29:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটা আন্দোলনকারীদের আজকের যে কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ১০:২৯ এএম   (ভিজিট : ৩৯৫)
X

দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে বুধবার (৩১ জুলাই) দুপুর ১২টায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

মঙ্গলবার (৩০ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতায় অনেক শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। এমতাবস্থায় আন্দোলন দমনের জন্য সাধারণ ছাত্র ও আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যেভাবে গণগ্রেপ্তার চালানো হচ্ছে, সেটা রীতিমতো দেশের সংবিধানবিরোধী ও মানবাধিকারের চরম লঙ্ঘন। গত ১২ দিনে ১০ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে কোনো শিক্ষার্থী আছে কি না। এ ছাড়াও মামলা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। এমন পরিস্থিতিতে সারা দেশে ছাত্র-জনতা হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস এবং রাজপথে আগামীকাল বুধবার (৩১ জুলাই) ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে।

বিবৃতিতে তারা সরকারকে ৯ দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সারা দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সব নাগরিককে কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করার অনুরোধ করেছে।









Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy