সুখবর দিলো বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নবায়ন-সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।বুধবার (৩১ জুলাই) এক প্রজ্ঞাপনে এ

2024-08-01T12:34:13+00:00
2024-08-01T17:39:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুখবর দিলো বিআরটিএ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ১২:৩৪ পিএম  আপডেট: ০১.০৮.২০২৪ ৫:৩৯ পিএম  (ভিজিট : ১৪৩)
X

নবায়ন-সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (৩১ জুলাই) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে বিআরটিএ। এতে বলা হয়েছে, ১৮ ও ১৯ জুলাই বনানীতে দুষ্কৃতকারীরা বিআরটিএর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। 

এতে বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস ক্ষতিগ্রস্ত হয়। তাই ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রিম আয়কর আদায় ও গাড়ি নিবন্ধন করা সম্ভব হচ্ছে না।

বিআরটিএ জানায়, ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস সচল ও কার্যকরের কাজ চলছে। যেসব গ্রাহকের গাড়ির ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রিম আয়কর, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন-সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ চলতি বছরের ১৯ জুলাই শেষ হয়েছে বা ১৫ সেপ্টেম্বরে শেষ হবে, তাদের কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy