ডিবি থেকে বদলির বিষয়ে মুখ খুললেন হারুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিদায়ী অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ

2024-08-01T19:17:07+00:00
2024-08-01T19:28:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডিবি থেকে বদলির বিষয়ে মুখ খুললেন হারুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৭:১৭ পিএম  আপডেট: ০১.০৮.২০২৪ ৭:২৮ পিএম  (ভিজিট : ১২০১)
X

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিদায়ী অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আমার তিন বছরের দায়িত্বকালীন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)কে সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত করেছি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের গেটে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের তথা দেশের মানুষ জানে কারো কোনো সমস্যা হলে ডিবিতে গেলে সমাধান পাওয়া যেতে পারে।

হারুন বলেন, আমার তিন বছরের দায়িত্বকালীন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত করেছি। দেশের মানুষ জানেন, কারো কোনো সমস্যা হলে ডিবিতে গেলে সমাধান পাওয়া যেতে পারে।

উল্লেখ্য, বুধবার (৩১ জুলাই) এক প্রজ্ঞাপনে হারুন অর রশিদকে ডিবির অতিরিক্ত কমিশনার থেকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

হারুন অর রশীদের স্থলাভিষিক্ত করা হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy