পুলিশের সাঁজোয়া যানে ‘ভুয়া’ লিখলেন আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গণমিছিলে অংশ নিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় রাস্তায়

2024-08-02T17:16:05+00:00
2024-08-02T18:05:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পুলিশের সাঁজোয়া যানে ‘ভুয়া’ লিখলেন আন্দোলনকারীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৫:১৬ পিএম  আপডেট: ০২.০৮.২০২৪ ৬:০৫ পিএম  (ভিজিট : ২৭৯)
X

গণমিছিলে অংশ নিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় রাস্তায় পুলিশের একটি এপিসির (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) সামনের কাঁচ ও বড়িতে লাল রং দিয়ে ‘ভুয়া’ লিখে দেন তারা। শুক্রবার (২ আগস্ট) রাজধানীর প্রেস ক্লাব মোড়ে এ ঘটনা ঘটে।

এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে প্রেস ক্লাবের জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে পুলিশের একটি এপিসি পেয়ে তার সামনের কাঁচে লাল রং স্প্রে করে দেন কয়েকজন আন্দোলনকারী।

পুলিশের গাড়িতে লাল রংর কারণ হিসেবে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, ‘ওরা আমাদের রক্ত নিয়েছে। আমরা তো শুরু লাল রং দিয়েছি।’

ভেতরে থাকা পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। কিন্তু আমরা এটা করতে বাধ্য হয়েছি।’



বৃহস্পতিবার (১ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের প্রেরিত এক বার্তায় শুক্রবার সারা দেশে ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে নতুন কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়। 

বার্তায় বলা হয়, “আপনারা জানেন আমরা আমাদের কোনো ব্যক্তি-স্বার্থের জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য। কী অপরাধ ছিল আমাদের? সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ? কী অপরাধে শত শত ভাইদের হত্যা করা হলো? আমরা এর জবাব জানি না।

কিন্তু এর জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলনকে থামাব না। জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে শহীদ, আহত, পঙ্গু ও গ্রেপ্তার হওয়া সকলের স্মরণে শুক্রবার দেশব্যাপী ‘প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করছি।”





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy