নোয়াখালীতে বাসচাপায় নিহত অটোরিকশার ৩ যাত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির স্টার লাইনের বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন।শনিবার সকাল

2024-08-03T12:14:24+00:00
2024-08-03T12:14:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নোয়াখালীতে বাসচাপায় নিহত অটোরিকশার ৩ যাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১২:১৪ পিএম   (ভিজিট : ১৩৮)
X

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির স্টার লাইনের বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন।

শনিবার  সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ থেকে ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজিচালিত অটোরিকশাচালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫)। তবে তাৎক্ষণিকভাবে নিহত আরেক নারী যাত্রীর নাম জানা যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, বাসচাপায় তিনজন নিহত হওয়ার খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy