আর্জেন্টিনাকে কাঁদিয়ে সেমিফিইনালে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শুক্রবার (০২ আগস্ট) রাতে স্টেড মাটমুট আটলান্টিক স্টেডিয়ামে

2024-08-03T12:20:56+00:00
2024-08-03T12:20:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনাকে কাঁদিয়ে সেমিফিইনালে ফ্রান্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১২:২০ পিএম   (ভিজিট : ৩১৭)
X

প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শুক্রবার (০২ আগস্ট) রাতে স্টেড মাটমুট আটলান্টিক স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। দলের হয়ে জয়সূচক একমাত্র গোল করেন মাতেতা।

কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই হারের পর আর্জেন্টাইনদের কাছে বিদ্রুপের শিকার হতে হয়েছিল ফ্রান্সকে। এবার অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে সেই হারের জবাব দিলো ফরাসিরা। 

এদিন আর্জেন্টিনার দলে ছিলেন কাতার বিশ্বকাপের ফাইনালে খেলা তিন খেলোয়াড়। তারা হলেন- নিকোলাস ওতামেন্দি, হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজ। তবে শেষ পর্যন্ত দলের জন্য কিছু করতে পারেন নি তারা।

শুক্রবার বোর্দোতে অনুষ্ঠিত ম্যাচেজুড়ে আধিপত্য বিস্তার করে খেলেছে হাভিয়ের মাসচেরানোর দল। তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি আলবিসেলেস্তেরা। 

খেলার শুরুতেই গোল হজম করে আকাশী-সাদা জার্সিধারীরা। ম্যাচের পাঁচমিনিটে মাইকেল ওলিসের ক্রসে হেডে বল জালে জড়ান ফিলিপ্পে মাতেতা। শেষ পর্যন্ত ওই গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

এদিকে পুরো ম্যাচের ৭০ শতাংশ সময় আর্জেন্টিনা বল দখলে রাখে। দলটি শট নিয়েছিল ১৬টি, আর ফ্রান্স নিয়েছিল ১০টি শট। আর্জেন্টিনার চারটি শট ছিল লক্ষ্যে। অপরদিকে ফ্রান্সের দুটি শট ছিল লক্ষ্যে। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।

দিনের আরেক ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মিশর। শেষ চারের ম্যাচে তারা ফ্রান্সের বিপক্ষে খেলবে। এদিন শেষ আটের ম্যাচে ৭১ মিনিটে গোল হজম করে মিশর। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে সেই গোল শোধ দেয় তারা। 

৯০ মিনিট শেষে ১-১ গোলের সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়েও গোল পায়নি কোনও দল। পরে টাইব্রেকারে প্যারাগুয়েকে ৫-৪ গোলে হারিয়ে সেমিতে পা রাখে মিশর।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy