প্রত্যয় স্কিম বাতিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত প্রত্যয় স্কিম বাতিল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (৩

2024-08-03T14:24:19+00:00
2024-08-03T14:40:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রত্যয় স্কিম বাতিল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ২:২৪ পিএম  আপডেট: ০৩.০৮.২০২৪ ২:৪০ পিএম  (ভিজিট : ২৯১)
X

বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত প্রত্যয় স্কিম বাতিল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এ ঘোষণা দেন। 

এ সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।

এ সময় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আটক হওয়া সাধারণ ছাত্রদের মুক্ত করার নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন জারি করে। এর পর থেকে মানববন্ধন, অর্ধদিবস কর্মবিরতি, স্মারকলিপি দেওয়াসহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষক ও কর্মকর্তারা। দাবি না মানায় এক পর্যায়ে সর্বাত্মক কর্মবিরতিতে যান তারা।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy