বিএনপির শীর্ষ তিন নেতার বাড়িতে হামলা (ভিডিও)

চট্টগ্রাম ব্যুরো

রাজনীতি

চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সাবেক আহ্বায়ক ডা.

2024-08-03T21:53:29+00:00
2024-08-03T21:59:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপির শীর্ষ তিন নেতার বাড়িতে হামলা (ভিডিও)
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ৯:৫৩ পিএম  আপডেট: ০৩.০৮.২০২৪ ৯:৫৯ পিএম  (ভিজিট : ৭৬৩)
X

চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের বাসায় হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৩ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে একটি মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটায়।

জানা যায়, বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের নগরীর বাদশা মিয়া রোডস্থ বাসভবনে হামলা চালায়। এ সময় বাসার নিচে পার্কিংয়ে থাকা অন্তত ৭-৮টি গাড়িতে আগুন দেয় তারা।


চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

রাত সাড়ে ৮টার দিকে পাঁচলাইশস্থ মেডিকেলের পূর্বগেটে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনে ও রাত পৌনে ৯টায় মেহেদীবাগস্থ আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে হামলা হয়।


এ ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (জনসংযোগ) তারেক আজিজ। এর আগে সন্ধ্যায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুর অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy