অসহযোগের মধ্যেই আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অসহযোগ আন্দোলনের মধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে আগামী দুদিনের জন্য নতুন কর্মসূচি ঘোষণা

2024-08-04T15:02:49+00:00
2024-08-04T15:02:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অসহযোগের মধ্যেই আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ আগস্ট, ২০২৪, ৩:০২ পিএম   (ভিজিট : ৩০৮)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম অসহযোগ আন্দোলনের মধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে আগামী দুদিনের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

যেখানে আগামীকাল সোমবার (৫ আগস্ট) সারা দেশে নিহতদের স্মরণে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। এছাড়া শাহবাগে বেলা ১১টায় শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় নারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

তার পরদিন মঙ্গলবার (৬ আগস্ট) সারা দেশের ছাত্র, নাগরিক, শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে। যেটিকে লংমার্চ টু ঢাকা নাম দেওয়া হয়েছে।

এদিকে রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডাকা প্রথম দিনের অসহযোগ আন্দোলন পালন করছেন আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অন্যতম নাহিদ ইসলাম গণমাধ্যমকে দেওয়া বিবৃতিতে সব এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করতে আহ্বান জানান।

পাশাপাশি বিবৃতিতে তিনি বলেন, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন করা হয় এবং তাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার মতো কেউ না থাকে তবুও একদফার দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথ দখলে রাখার এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখতে বলা হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy