কাশিমপুর থেকে কারামুক্ত হলেন গিয়াসউদ্দিন আল মামুন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির নেতা ও মেসার্স ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন

2024-08-06T21:32:41+00:00
2024-08-06T21:32:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কাশিমপুর থেকে কারামুক্ত হলেন গিয়াসউদ্দিন আল মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৯:৩২ পিএম   (ভিজিট : ৫৯৪)
X

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির নেতা ও মেসার্স ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আল মামুন। মঙ্গলবার (০৬ আগস্ট) রাত সোয়া ৯টায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে মঙ্গলবার (০৬ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুর্নীতির মামলায় কারাগারে থাকা গিয়াসউদ্দিন আল মামুনের জামিন মঞ্জুর করেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানিয়েছেন।

গত ২০২২ সালের ২১ জুন ২১ জনের বিরুদ্ধে দুদকের উপপরিচালক সুভাষ চন্দ্র দত্ত মঙ্গলবার সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, মেসার্স ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের মালিকেরা ২০০৪ সালের ৪ নভেম্বর সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় ও স্থানীয় কার্যালয়ের কর্মকর্তাদের যোগসাজশে জামানত ছাড়াই ঋণপত্র খোলেন। 

ঋণপত্রের শর্ত না মেনে এলটিআর সৃষ্টি করে ৩২ কেটি ৬৭ লাখ ৯৪ হাজার ৬১২ টাকার যন্ত্রপাতি আমদানি করেন। কিন্তু পরে ব্যাংকের টাকা পরিশোধ না করে তা আত্মসাৎ করেন। এ অভিযোগে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করা হয়।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy