কারাগার থেকে প্রায় অর্ধশত আসামি পলায়ন, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কুষ্টিয়া জেলা কারাগার থেকে প্রায় অর্ধশতাধিক আসামি পালিয়ে গেছেন বলে জানা গেছে। আজ বুধবার (৭ আগস্ট) দুপুর ২টার

2024-08-07T18:20:29+00:00
2024-08-07T18:20:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কারাগার থেকে প্রায় অর্ধশত আসামি পলায়ন, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৬:২০ পিএম   (ভিজিট : ৩১৯)
X

কুষ্টিয়া জেলা কারাগার থেকে প্রায় অর্ধশতাধিক আসামি পালিয়ে গেছেন বলে জানা গেছে। আজ বুধবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

এরপর সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। তবে জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেছেন, ১২-১৩ জনের মতো আসামি পালিয়েছে। পলাতকদের তালিকা করার পর বিস্তারিত জানানো হবে।

কারা সূত্রে জানা গেছে, কুষ্টিয়ায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী জামিন পান। আজ দুপুর আড়াইটার দিকে বের হওয়ার কথা ছিল। তাদের সঙ্গে বের হতে হট্টগোল শুরু করেন কারাবন্দিরা। এ সময় কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালান। তবে এর আগেই প্রায় অর্ধশত আসামি পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জেল পলাতক একজন আসামিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় থেকে পিটিআই রোড ধরে কাস্টম মোড়ের দিকে যেতে দেখা গেছে। তিনি একটি মোটরসাইকেলে বসেছিলেন, মুখ বাধা ছিল গামছা দিয়ে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy