ড. ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে সমন্বয়করা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকায় ফিরবেন। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক

2024-08-08T14:42:31+00:00
2024-08-08T14:42:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ড. ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরে সমন্বয়করা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ২:৪২ পিএম   (ভিজিট : ২৪২)
X

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকায় ফিরবেন। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছেন গণ-আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ অন্য সমন্বয়কেরা।

এ ছাড়া গ্রামীণ ব্যাংক, বাংলাদেশ বিমান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা ব্যানার নিয়ে বিমানবন্দরে হাজির হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরে ঢোকার সবকটি ফটকে নিরাপত্তা জোরদার করেছেন সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা। ফ্লাইটের যাত্রী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এর মধ্যে ভিআইপি ফটকের সামনে ইউনূসকে স্বাগত জানাতে অনেকে অপেক্ষা করছেন।

এর মধ্যে দুপুর পৌনে ২টায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা প্রবেশ করেন। ২টা ৫ মিনিটে সেনাবাহিনীর প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে ঢোকেন।

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হতে পারে আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায়। এই সরকারের নেতৃত্বে থাকবেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই সরকারের সদস্য ১৫ জনের মতো হতে পারে বলে বুধবার (৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য বুধবার (৭ আগস্ট) তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন।

এর আগে বুধবার (৭ আগস্ট) সেনাসদরে আয়োজিত ব্রিফিংয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, ‘ড. ইউনূস বৃহস্পতিবার দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করবো। আশা করি রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy