নতুন কাউকে দলে নেবে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনও স্তরেই অন্য কোনও রাজনৈতিক দলের নেতা-কর্মী বা অরাজনৈতিক

2024-08-09T12:21:25+00:00
2024-08-09T12:21:25+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নতুন কাউকে দলে নেবে না বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ১২:২১ পিএম   (ভিজিট : ১৯৫)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনও স্তরেই অন্য কোনও রাজনৈতিক দলের নেতা-কর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না। দলটির পক্ষ থেকে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপি’র ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনও স্তরেরই কমিটিতে অন্য কোনও রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না। 

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের প্রতি দলের এই সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হলো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে ছাত্র—জনতা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় আজ শুক্রবার (৯ আগস্ট) জুমার নামাজ শেষে সারা দেশের মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিএনপি।

দেশজুড়ে সব মুসল্লি, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের এই দোয়া ও মোনাজাতে শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে দলের পক্ষ থেকে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy