ভারত থেকে দেশে ফিরছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ভারতেনয় বছরঅবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আগামীকাল রোববার দুপুরে দেশে ফিরছেন।বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য

2024-08-10T15:54:36+00:00
2024-08-10T15:54:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভারত থেকে দেশে ফিরছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৩:৫৪ পিএম   (ভিজিট : ৩৮৬)
X

ভারতে নয় বছর অবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আগামীকাল রোববার দুপুরে দেশে ফিরছেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এক বার্তায় শায়রুল জানান, সাবেক এই প্রতিমন্ত্রী আসবেন দিল্লি থেকে। আগামীকাল সকাল ১১টায় রওনা দিয়ে দুপুর ২টায় তার ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর কথা আছে।

২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়।

আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে সালাহউদ্দিন খালাস পান।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy