কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না বলে জানিয়ে দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।রোববার (১১

2024-08-11T10:41:28+00:00
2024-08-11T10:41:28+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না: নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ আগস্ট, ২০২৪, ১০:৪১ এএম   (ভিজিট : ১৯৪)
X

কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না বলে জানিয়ে দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

রোববার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে ঢুকে গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ তথ্য জানান তিনি।
 
নাহিদ বলেন, ‘কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না। ইন্টারনেট রাইটস মানবাধিকার। এটা লঙ্ঘন করা যাবে না।’
 
তিনি আরও বলেন, ‘ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতি প্রশ্রয় দেব না। তারুণ্য নির্ভর আইসিটি খাত গঠনে কাজ করব।’

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান হয়। এরপর আজ প্রথম দিন সচিবালয়ে অফিস করছেন উপদেষ্টারা।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy