শপথ নিলেন আরও দুই উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ নিয়েছেন। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো.

2024-08-11T13:38:31+00:00
2024-08-11T13:38:31+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
শপথ নিলেন আরও দুই উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ আগস্ট, ২০২৪, ১:৩৮ পিএম   (ভিজিট : ১৭৭)
X

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ নিয়েছেন। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আকার প্রধান উপদেষ্টাসহ ১৬ জনে দাঁড়িয়েছে।

রোববার (১১ আগস্ট) দুপুর ১২টা ৫৪ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার তালিকায় থাকাদের মধ্যে শপথ নেওয়ার বাকি ছিলেন ফারুক–ই–আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। ঢাকার বাইরে থাকায় ওইদিন শপথ নিতে পারেননি তারা। তবে এদের মধ্যে ফারুক–ই–আজমের শপথ নেওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

গত ৮ আগস্ট রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় আরও ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথগ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক–বেসামরিক কর্মকর্তা ও কূটনীতিকেরা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা হলেন— ড. সালেহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন. ড. আসিফ নজরুল, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুক-ই-আজম (বীর প্রতীক), আদিলুর রহমান খান, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হাসান, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টাদের মধ্যে সালেহ উদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি সামলাবেন. অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়। ড. আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।  আদিলুর রহমান খানকে দেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাসান আরিফ। মো. তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শারমীন এস মুরশিদ সমাজকল্যাণ মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ড. আ. ফ. ম. খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরিদা আখতার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে দেওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব এবং আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy