জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।সোমবার (১২ আগস্ট)

2024-08-12T10:52:07+00:00
2024-08-12T10:52:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ১০:৫২ এএম   (ভিজিট : ১৪৬)
X

সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

সোমবার (১২ আগস্ট) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ৭টার দিকে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি।

সাভার জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে হাইকোর্ট ও আপিল বিভাগের সব বিচারপতি জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন।

পৌনে ৭টার দিকে প্রধান বিচারপতি স্মৃতিসৌধে প্রবেশ করেন। এরপর জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানান।

রোববার দুপুরে বঙ্গভবনের দরবার হলে শপথ নেন রেফাত আহমেদ। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy