গণজাগরণ ব্যর্থ করতে সংখ্যাল'ঘুদের ওপর হা'মলার নাটক: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি একটা প্রপাগান্ডা। বাংলাদেশের গণজাগরণ ও নতুন সরকারকে

2024-08-12T13:17:27+00:00
2024-08-12T18:20:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গণজাগরণ ব্যর্থ করতে সংখ্যাল'ঘুদের ওপর হা'মলার নাটক: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ১:১৭ পিএম  আপডেট: ১২.০৮.২০২৪ ৬:২০ পিএম  (ভিজিট : ২৬৪)
X

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি একটা প্রপাগান্ডা। বাংলাদেশের গণজাগরণ ও নতুন সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালাচ্ছে একটি মহল। আমার বিশ্বাস, বাংলাদেশের মানুষ ও বিশ্ব মতামত কেউ এটাকে বিশ্বাস করবে না।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণআন্দোলনে যেসব ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনাও শ্রদ্ধা জানাচ্ছি। আরাফাত রহমান কোকো রাজনীতিতে সম্পৃক্ততা ছিলেন না। তিনি ছিলেন একজন ক্রীড়াপ্রেমী ও সংগঠক। জীবদ্দশায় ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। আজকের এই দিনে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

মির্জা ফখরুল বলেন, একই সঙ্গে আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে অতি দ্রুত একটি নির্বাচনের ক্ষেত্র তৈরি করার জন্য তাদের প্রতি অনুরোধ জানাই। যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন এবং নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন হবে।

‘শেখ হাসিনা আমেরিকাকে সেন্টমার্টিন দেননি বলে ক্ষমতা ছাড়তে হয়েছে’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজে যখন ব্যর্থ হয় তখন অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। এটা তাদের ঐতিহাসিক বৈশিষ্ট্য। তারা সবাই জনগণকে বিভ্রান্ত করার জন্য কাজ করছে। দেশকে আশঙ্কামুক্ত করার জন্য সবাইকে সজাগ থেকে রাস্তায় নামতে হবে। জনগণের কাছে এই হচ্ছে আমার প্রত্যাশা।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy