শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, আপনি এখানে ওখানে বলছেন,

2024-08-12T14:38:20+00:00
2024-08-12T14:38:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ২:৩৮ পিএম   (ভিজিট : ৬৪৬)
X

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, আপনি এখানে ওখানে বলছেন, দেশে ফিরবেন। আপনি কেন গেছেন? আপনি তো স্বেচ্ছায় গেছেন। আপনি আসেন। আপনার দেশ। আবার আসেন। কিন্তু গণ্ডগোল পাকাবেন না। তাহলে লোকজন আরও ক্ষেপে যাবে। আপনাকে আমরা শ্রদ্ধা করি।

আজ সোমবার (১২ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হিন্দু মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেন, জাতীয় পার্টির নেতা হুসেইন মুহাম্মদ এরশাদের পতনের পর তাকে বলা হয়েছিল যে বিদেশ যেতে চান, যেতে পারেন। আর না হয় জেলে যেতে হবে। তিনি জেলে গিয়েছিলেন। আপনিও (শেখ হাসিনা) ফিরে আসুন। দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবেন না। দলকে পুনর্গঠন করুন নতুন মুখ দিয়ে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কোনও ডিক্টেটর চাই না। জবাবদিহিমূলক সরকার চাই। এর মধ্যে থেকে যারা রাজনীতি করতে পারবেন, তারা রাজনীতি করবেন। যারা করতে পারবেন না, তারা করবেন না।

তিনি আরও বলেন, কোনও পলিটিক্যাল পার্টিকে ব্যান করা উচিত নয়। এসব করা হয় উদ্দেশ্য হাসিলের জন্য। জঙ্গি সংগঠন হলে ভিন্ন কথা। জামাতকে নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো আমরা করিনি। এ বিষয়ে কোনও নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার আইন মন্ত্রণালয়ে গেলে তারাই সিদ্ধান্ত নেবেন।








Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy