শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় বঙ্গভবনে তাকে শপথবাক্য

2024-08-13T12:13:54+00:00
2024-08-13T13:20:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ১২:১৩ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৪ ১:২০ পিএম  (ভিজিট : ১৫০)
X

অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান।

অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টার মধ্যে উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি। তিনি রোববার রাতে দেশে পৌঁছেছেন।

ছাত্র-জনতার গণআন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্য পরিস্থিতির মধ্যে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।

সেদিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন।

তারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সৈয়দা রিজওয়ানা হাসান, ফরিদা আখতার, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ, সালেহউদ্দিন আহমেদ, এম সাখাওয়াত হোসেন, অধ্যাপক আসিফ নজরুল, আদিলুর রহমান খান, এএফ হাসান আরিফ, মো. তৌহিদ হোসেন এবং আ ফ ম খালিদ হাসান।

১৭ সদস্যের এই অন্তর্বর্তী সরকারের তিনজন ঢাকার বাইরে থাকায় তারা সেদিন শপথ নিতে পারেননি। তাদের মধ্যে সুপ্রদীপ চাকমা ও অধ্যাপক বিধান রঞ্জন রায় রোববার শপথ নেন।

অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া ফারুক-ই-আজম বীরপ্রতীক ছিলেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে রোববার রাতে তিনি দেশে ফেরেন।

তার শপথের মধ্য দিয়ে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের সবার শপথগ্রহণ হল। ফারুক-ই-আজম কোন দপ্তরে দায়িত্ব পালন করবেন, তা ঠিক করবেন প্রধান উপদেষ্টা।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy