বাংলাদেশের সবাই এক পরিবার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে সংবাদ সম্মেলনেতিনিবলেন,দেশে গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য।হিন্দুদের সরকারের কাছে

2024-08-13T13:50:53+00:00
2024-08-13T13:56:04+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বাংলাদেশের সবাই এক পরিবার: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ১:৫০ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৪ ১:৫৬ পিএম  (ভিজিট : ২৫২)
X

মঙ্গলবার  রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য।

হিন্দুদের সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সবাই এক পরিবার। পার্থক্য বা বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নাই।
 
ন্যায় বিচার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আইনে সবার অধিকার সমান এ কথা উল্লেখ করে-তিনি আরও বলেন, ধৈর্য্য ধরুন সাহায্য করুন। তারপর বিবেচনা করবেন কী কাজ করতে পারলাম আর কী পারলাম না। তারপর বিচার করবেন, দোষ দিবেন।
 
তিনি আরও বলেন, আমাদের মূল কাজ অধিকার আদায় করা মূলত সেখানে যেতে হবে। আমার অনুরোধ থাকবে, আপনারা কোনো খোপের মধ্যে চলে যাবেন না। খোপ হলেই মারামারি কাটাকাটি লেগে যাবে। একত্রে আসুন, এক আইন যে, আমাদের আইনের অধিকার দিতে হবে। আমরা এক মানুষ। অধিকারের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না।        





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy