পুলিশে আবারও বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ পুলিশে বড় রদবদল করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে

2024-08-13T14:42:26+00:00
2024-08-13T15:04:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পুলিশে আবারও বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ২:৪২ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৪ ৩:০৪ পিএম  (ভিজিট : ৮০৯)
X

বাংলাদেশ পুলিশে বড় রদবদল করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

এতে বলা হয়, ঢাকা পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি তওফিক মাহবুব চৌধুরীকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, ঢাকা সিআইডির অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনকে খাগড়াছড়ির অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি এ এফ এম আনজুমান কালামকে অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শকে, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোঃ কামরুল আহসানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শকে, চট্টগ্রাম আরআরএফ-এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) শাহজাদা মোঃ আসাদুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শকে, খুলনা ৩ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ মাসুদ করিমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হাসান মোঃ শওকত আলীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারে, সিলেট ৭ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) খোঃ ফরিদুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারে, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারে পদায়ন করা হয়েছে।

অপর একটি প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীনকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোঃ সাহেদ আল মাসুদকে পুলিশ সুপার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মশিউর রহমানকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীরকে ঢাকা পুলিশ সুপার সিলেট রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলামকে পুলিশ সুপার খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দারকে পুলিশ সুপার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার কাজী মনিরুজ্জামানকে পুলিশ সুপার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. রাজীব আল মাসুদকে পুলিশ সুপার সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীমকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলামকে পুলিশ সুপার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খানকে পুলিশ সুপার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনকে পুলিশ সুপার খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব উজ জামানকে পুলিশ সুপার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হককে পুলিশ সুপার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লাকে পুলিশ সুপার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীমকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy