বিএনপির নামে খালের জায়গা দখল, তারেক রহমানের ব্যবস্থার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মোহাম্মদপুর এলাকায় বিএনপির নামে খালের জায়গা দখল করে যারা সাইনবোর্ড লাগিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিএনপি

2024-08-14T13:10:50+00:00
2024-08-14T20:25:17+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিএনপির নামে খালের জায়গা দখল, তারেক রহমানের ব্যবস্থার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ১:১০ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৪ ৮:২৫ পিএম  (ভিজিট : ৩৪৪)
X

মোহাম্মদপুর এলাকায় বিএনপির নামে খালের জায়গা দখল করে যারা সাইনবোর্ড লাগিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৪ আগস্ট) তিনি এই নির্দেশ দেন।

তারেক রহমানের নির্দেশে দুপুর দেড়টার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক নেতারা উদ্ধার হওয়া সেই রামচন্দ্রপুর খালে যান বলে জানা গেছে।এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন মোহাম্মদপুর এলাকার সাতমসজিদ হাউজিং ইউনিট ৩৩ নম্বর ওয়ার্ড এলাকায় সাদিক অ্যাগ্রোর দখল থেকে উদ্ধার করা সেই ‘খালের জায়গায় টিনের ঘর, ঝুলছে বিএনপির সাইনবোর্ড’ এমন একটি সংবাদ প্রচার হয়।

মোহাম্মদপুর এলাকার রামচন্দ্রপুর খালের উদ্ধার করা জায়গা আবার দখলে নেয়া হয়েছে। টিনের ছাউনি ও বেড়া দিয়ে সেখানে বানানো হয়েছে দুটি ছাপরা ঘর। একটি ছাপরা ঘরের দরজায় ঝোলানো হয়েছে বিএনপির সাইনবোর্ড। তাতে লেখা, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, সাতমসজিদ হাউজিং ইউনিট, ৩৩ নম্বর ওয়ার্ড, মোহাম্মদপুর থানা, ঢাকা মহানগর উত্তর।’

ছাপরা ঘরের পাশাপাশি খালের জায়গায় বাঁশ-কাঠ পুঁতে আরও কিছু অস্থায়ী ঘর তৈরির কাজ চলছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকায় গিয়ে খালের জায়গা দখলের এমন চিত্র দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়ার পরের দিন বিকেলেই একদল লোক ওই জায়গায় ঘর বানানোর কাজ শুরু করেন। রাতের মধ্যেই বাঁশের অবকাঠামো দিয়ে টিনের ওই ছাপরা ঘর দুটি তৈরি করা হয়।

প্রসঙ্গত, গত ২৭ জুন রামচন্দ্রপুর খালের বেদখলে থাকা ওই জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ। সেদিনের অভিযানে আলোচিত সাদিক অ্যাগ্রোর অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়েছিল। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy