শিক্ষার্থীদের দখলে ধানমন্ডি ৩২

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ছাত্র-জনতার দখলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা।বৃহস্পতিবার ভোর থেকে এমনটা

2024-08-15T10:11:48+00:00
2024-08-15T10:11:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষার্থীদের দখলে ধানমন্ডি ৩২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ১০:১১ এএম   (ভিজিট : ২০৪)
X

ছাত্র-জনতার দখলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা।বৃহস্পতিবার ভোর থেকে এমনটা দেখা যায়।

আন্দোলনকারী ছাত্র-জনতা শুক্রাবাদ মোড় থেকে ৩২ নম্বর ও মেট্রো শপিং মলের সামনে অবস্থান নিয়ে আছেন। একটু পর পর মিছিল নিয়ে বের হচ্ছেন। ধানমন্ডি ২৭ ঘুরে আবার ৩২ এসে জড়ো হচ্ছেন অনেকে। আবার ধানমন্ডি ৩২ লেক পাড়ও ছাত্রদের দখলে রয়েছে। তাদের প্রত্যেকের হাতে লাঠি ও পাইপ রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা ৩২ নম্বরের সামনে অবস্থান করছেন। এছাড়া বেশ কিছু পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়ে অবস্থান নিয়েছেন।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দকে ধানমন্ডি ৩২ নম্বরে দেখা যায়নি। তবে দুয়েকজন নেতাকর্মী কালো পোশাকে এলে তাদের ধাওয়া করতে দেখা যায় ছাত্রদের। কোনো ব্যক্তিকে সন্দেহ হলে ছাত্ররা মোবাইল ফোন তল্লাশি করে দেখেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অধিকাংশ নেতা আত্মগোপনে চলে যান। এরই মধ্যে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy