‘পুরো শরীরে মারেন, মাথায় মাইরেন না’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী। শোক দিবসকে ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচিতে ধানমন্ডি ৩২ এবং আশেপাশের এলাকা গতকাল

2024-08-15T13:14:16+00:00
2024-08-15T14:03:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘পুরো শরীরে মারেন, মাথায় মাইরেন না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ১:১৪ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৪ ২:০৩ পিএম  (ভিজিট : ৮৩৮)
X

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী। শোক দিবসকে ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচিতে ধানমন্ডি ৩২ এবং আশেপাশের এলাকা গতকাল রাত থেকেই দখলে নিয়েছে আন্দোলনকারীরা। 

পথচারী কিংবা অপেক্ষমান কাউকে আওয়ামী লীগের কর্মী হিসেবে সন্দেহ হলে তাকে থামিয়ে করা হচ্ছে তল্লাশি, মোবাইল চেক করে খোঁজা হচ্ছে আওয়ামী লীগের সাথে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। 

কালো পোশাক পরিহিত কাউকে দেখলেই দলবলে দৌড়ানি দিয়ে মারধর করা হচ্ছে। আবার কেউ মোবাইলে ভিডিও ধারণ করলে তাকেও পড়তে হচ্ছে নানারকম জেরার মুখে।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপস্থিত থেকে এমন চিত্র দেখা যায়। এসময় ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির সামনের রাস্তা তারকাটা দিয়ে আটকানো ছিল, ভেতরে ঢুকতে দেওয়া হয়নি কাউকে। মেট্রো শপিং মল গলির মুখে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।

দেখা যায়, রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বর্তমানে সুনসান নীরবতা। সকাল থেকে ওই এলাকার আশপাশে অবস্থান নিয়েছে ছাত্রজনতা। মূল সড়ক থেকে ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পর্যন্ত সড়কটি একদম ফাঁকা, নেই জনমানব। পুরো এলাকাটি কাঁটাতার দিয়ে ঘিরে রাখা হয়েছে।

শোক দিবসের শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘিরে যেকোনো ‘অপচেষ্টা’ রুখতে ধানমন্ডি ৩২ এর সামনে ও লেক পড়ের আশেপাশের এলাকাজুড়ে কয়েক হাজার বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রজনতা অবস্থান নিয়ে আছে। 

এসময় কালো পোশাকে কেউ চলাফেরা করলে কিংবা কেউ ভিডিও/ছবি তুলতে গেলে তাদেরকে উত্তেজিত জনতার রোষানলে পড়তে দেখা যায়। ছাত্রজনতা মোবাইল কেড়ে নিয়ে জোর করে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মেসেজ পড়ছে, ফোনের ফটোগ্যালারি চেক করে দেখছে। 
এসময় কারো মোবাইল ফোন ঘেটে আওয়ামী লীগের সাথে সামান্যতম সংশ্লিষ্টতা পেলেই তাকে পড়তে হচ্ছে মারধরের মুখে। মারধরের পর তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করছে ছাত্রজনতা।

সড়কের একপাশে মারধরের পর আটকে রাখাদের পুলিশ ও আর্মিদের হাতে তুলে দেওয়ার ঘোষণা দেয়া হচ্ছে মাইক দিয়ে। আক্রমণকারী্রা যেন মাথায় আঘাত না করে, সেজন্য বারবার মাইক দিয়ে ঘোষণা দিতেও দেখা যায়। 

তবে কোনোভাবে কারো মোবাইল ফোন ঘেটে আওয়ামী লীগের সংশ্লিষ্টার প্রমাণ পাওয়া গেলে উত্তেজিত ছাত্রজনতার রোষানল থেকে তাকে বাঁচতে পারছেন না কেউ। 

মারধরের বিষয়ে মাইকে নির্দেশনা দিয়ে  বারবার বলা হচ্ছে- ‘পুরো শরীরে মারেন, মাথায় মাইরেন না’...

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক পরিচয় দেওয়া রিয়াজ বলেন, ‘ছাত্রজনতা যখন এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়া শুরু করছে, তখন আওয়ামী লীগ, তাদের দোসর ও দালালরা নিজেরা আসতে না পেরে নারীদের ব্যবহার শুরু করছে। তারা একজন একজন নারী পাঠাচ্ছিল, যাদের ব্যাগে ফুল ছিল, ব্যাগের মধ্যে বিভিন্ন নেতার নম্বর ছিল। আমরা নারীদের চলে যেতে বলেছি, তারা আমাদের কথা মেনে চলে গেছে।’

আন্দোলনকারী অপর এক শিক্ষার্থী বলেন, ‘ষড়যন্ত্র ঠেকাতে আমরা সকাল থেকে এখানে আছি। কেউ যদি আমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কেড়ে নিতে চায়, আমরা তা কঠোর হাতে রুখে দেব।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy