বঙ্গবন্ধুর বাসভবনে শ্রদ্ধা জানাতে এসে আটক ১০

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সন্দেহভাজন কাউকে দেখলেই

2024-08-15T20:15:53+00:00
2024-08-15T20:15:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধুর বাসভবনে শ্রদ্ধা জানাতে এসে আটক ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৮:১৫ পিএম   (ভিজিট : ৩৫২)
X

ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সন্দেহভাজন কাউকে দেখলেই মারধর করা হচ্ছে। এর আশপাশ থেকে ১০ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বাধা দেওয়া লোকজন। আজ বৃহস্পতিবার সারাদিন ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এই চিত্র দেখা গেছে।

দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়ির সামনে ও আশপাশের এলাকায় অনেক মানুষ লাঠি, বাঁশ, পাইপ নিয়ে অবস্থান করছেন। কেউ এই এলাকায় এলেই তাঁদের থামিয়ে নানান কথা জিজ্ঞাসাবাদ করছেন তারা। 
তারা প্রশ্ন করছেন, এখানে আসছেন কেন, কোথায় যাচ্ছেন, কেন এসেছেন? এমনকি পরিচয়পত্র, মোবাইল ফোন পর্যন্ত দেখা হচ্ছে।

এভাবে ৩২ নম্বর সড়কে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। এরপরও কেও যেতে চাইলে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে। ধরে মারধর করে পুলিশে দেওয়া হচ্ছে। এ সময় এই এলাকায় অনেককেই ধাওয়া দিতে দেখা গেছে।

জটলা পাকিয়ে কাউকে মারধর করতেও দেখা গেছে। ধানমন্ডি ৩২ নম্বর সড়ক-সংলগ্ন ট্রাফিক মোড়ে ভাঙচুর করা একটি গাড়ি পড়ে থাকতে দেখা যায়।

জানা যায়, তারা  বুধবার (১৪ আগস্ট) রাত থেকে এখানে আছেন। রাত থেকেই তারা কাউকে স্মৃতি জাদুঘরের দিকে যেতে দিচ্ছেন না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বলেছেন, কেউ এ ধরনের কোনো চেষ্টা করলে প্রতিহত করা হবে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy