ভারতরে সঙ্গে সুসর্ম্পকে গুরুত্ব পাবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নতুন করে বাংলাদেশকে ঢেলে সাজাতে চায়। এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে

2024-08-16T13:27:51+00:00
2024-08-16T13:27:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতরে সঙ্গে সুসর্ম্পকে গুরুত্ব পাবে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ১:২৭ পিএম   (ভিজিট : ২৪৯)
X

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নতুন করে বাংলাদেশকে ঢেলে সাজাতে চায়। এক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কূটনীতিতে। আর এর দেখভালের দায়িত্ব পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেন। যিনি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।

কঠিন সময়ে দায়িত্ব পেয়ে সময় নষ্ট করতে রাজি নন তৌহিদ হোসেন। ইতোমধ্যে প্রাথমিক কাজ প্রায়ই সেরে ফেলেছেন। এর ধারাবাহিকতায় বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারদের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা, দিয়েছেন বিভিন্ন দিকনির্দেশনা।

দূতদের দিকনির্দেশনার মূল বার্তা ছিল- দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে। এছাড়া প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। বিশেষ করে ভারতের সঙ্গে সরকার ছাড়াও মানুষে মানুষে যেন সম্পর্ক তৈরি হয় সেদিকে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। এছাড়া ফোকাস করতে বলা হয়েছে, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ)।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত বুধবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভার্চুয়ালি বাংলাদেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করার পাশাপাশি দূতদের বেশ কিছু নির্দেশনা দিয়েছেন।

জানা গেছে, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ, সংযুক্ত আরব আমিরাত, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জেনেভা, সৌদি আরব, স্পেন, রাশিয়া, ব্যাংকক, মালদ্বীপ, ফ্রান্স, মরক্কো ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মানির দূতরা সাম্প্রতিক সময়ের সমস্যাগুলো নিয়ে কথা বলেন এবং উপদেষ্টার দিক নির্দেশনা চান।

ভার্চুয়াল ওই বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, অতিরিক্ত পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতেই শিক্ষার্থীদের আন্দোলনে হতাহতের ঘটনায় শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপদেষ্টা সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে বক্তব্য রাখেন। এরপর দূতরা তাদের বক্তব্য উপস্থাপন করেন।

দূতদের উদ্দেশে উপদেষ্টা বলেন, এই সময়ে আমাদের কাজ করতে হবে। শিক্ষার্থীরা বড় পরিবর্তনের ডিমান্ড করেছে। রাষ্ট্র মেরামত করতে হবে। এখানে আন্তর্জাতিক পরিসরে আমরা যা করতে পারি তার মধ্যে একটা হচ্ছে রাজনৈতিক পরিসরে বিষয়টি ডিফেন্ড করা, সুবিধা নেওয়া, ক্ষেত্র বিশেষে আন্তর্জাতিক পর্যায়ে যেসব সমস্যার সৃষ্টি হবে সেগুলোর সমাধান করা। দেশের আইন শৃঙ্খলা এখন মোটামুটি নিয়ন্ত্রণে। অর্থনীতিও লাইনে নিয়ে আসা হচ্ছে। প্রাথমিক কাজ শেষে আমাদের মূল সংস্কারের দিকে যেতে হবে।

তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার অনন্তকাল থাকতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকারের ৯০ দিনের সময়সীমা থাকে। কিন্তু আমাদের সময় সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা আগে মূল সংস্কারের বিষয়গুলো চিহ্নিত করবো, সেগুলো কোন পদ্ধতিতে করবো, তারপর বলতে পারবো যে কত সময় লাগবে। তবে এটা সুস্পষ্ট যে আমরা সংস্কার করে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবো। আমরা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy