স্ট্যান্ড উইদ দ্য ইনজুরড কর্মসূচি আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ এর অংশ হিসেবে আজ শুক্রবার (১৬ আগস্ট) ‘স্ট্যান্ড উইদ

2024-08-16T13:36:38+00:00
2024-08-16T13:36:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্ট্যান্ড উইদ দ্য ইনজুরড কর্মসূচি আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ১:৩৬ পিএম   (ভিজিট : ২৭৪)
X

শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ এর অংশ হিসেবে আজ শুক্রবার (১৬ আগস্ট) ‘স্ট্যান্ড উইদ দ্য ইনজুরড’ কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশের সকল ছাত্র-জনতাকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার এ আহ্বান জানান। কর্মসূচিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার যথাযথ চিকিৎসার জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকার এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আমরা সরকারকে আহ্বান জানাই, তারা যেন অতি দ্রুত সকল সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করে।

শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবি সমূহ—
১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

২. সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও চৌদ্দ দলসহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে।

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy