হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শুক্রবার (১৬ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে তাকে পুলিশের গোন্দো বিভাগের (ডিবি) হেফাজতে রাখা

2024-08-16T13:44:54+00:00
2024-08-16T14:48:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ১:৪৪ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৪ ২:৪৮ পিএম  (ভিজিট : ৩৬৮)
X

শুক্রবার (১৬ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে তাকে পুলিশের গোন্দো বিভাগের (ডিবি) হেফাজতে রাখা হয়েছে।

এর আগে গত ৬ আগস্ট এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে জানিয়েছিল।
 
তার বিরুদ্ধে ফোনে আড়িপাতা এবং গুপ্তহত্যায় শেখ হাসিনাকে সহযোগিতা করার সরাসরি অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী ও বিরোধী নেতারা। জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য লোকের ফোনে আড়িপাতা ও গুমের অভিযোগও রয়েছে। 

শেখ হাসিনা সরকার পতনের পরদিন ৬ আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার- এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

এর আগে তিনি ওই সংস্থার পরিচালকের দায়িত্বে ছিলেন। জিয়াউল আহসান র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকও ছিলেন। 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy