‘আয়নাঘর’ নিয়ে মুখ খুললেন জিয়াউল আহসান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আলোচিত ‘আয়নাঘর’ নিয়ে সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসান বলেছেন, আয়নাঘর আমার সৃষ্টি না। আমি নির্দোষ। বুধবার (৭ আগস্ট)

2024-08-16T20:14:47+00:00
2024-08-16T20:14:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘আয়নাঘর’ নিয়ে মুখ খুললেন জিয়াউল আহসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৮:১৪ পিএম   (ভিজিট : ৪৮৬)
X

আলোচিত ‘আয়নাঘর’ নিয়ে সেনাবাহিনীর মেজর জেনারেল জিয়াউল আহসান বলেছেন, আয়নাঘর আমার সৃষ্টি না। আমি নির্দোষ। বুধবার (৭ আগস্ট) আমাকে তুলে নেওয়া হয়। আমি আট দিন ধরে আয়নাঘরে ছিলাম।

আজ ক্রবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এ রিমান্ড শুনানি চলাকালে বিচারককে এসব কথা বলেন ‘আয়নাঘর’ নিয়ে বিতর্কিত এ মেজর।

বৈষম্য ও কোটাবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দোকান কর্মচারী শাহজাহান আলী (২৪) হত্যা মামলায় গ্রেপ্তার এ সাবেক সেনা কর্মকর্তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। এরপর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তারও আগে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

জিয়াউল আহসান সেনাবাহিনী, র‌্যাব, এনএসআই হয়ে সর্বশেষ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের (ডিজি) দায়িত্বে ছিলেন। সব জায়গায় তার প্রধান কাজ ছিল সরকারবিরোধীদের নজরদারিতে রাখা এবং ‘শায়েস্তা’ করা। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

জিয়াউলের জন্যই প্রথমবারের মতো এনটিএমসির ‘মহাপরিচালক’ পদটি সৃষ্টি করা হয়। এনটিএমসি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ইন্টারসেপশন সহায়তা দিয়ে থাকে। এনটিএমসির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তকারী সংস্থাসহ ৩০টি সংস্থা সরাসরি সংযুক্ত।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy