স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরানো হলো সাখাওয়াত হোসেনকে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হলো ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে। জাহাঙ্গীর আলম চৌধুরীকে

2024-08-16T20:37:00+00:00
2024-08-16T20:58:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরানো হলো সাখাওয়াত হোসেনকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ৮:৩৭ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৪ ৮:৫৮ পিএম  (ভিজিট : ৫৮০)
X

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হলো ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে। জাহাঙ্গীর আলম চৌধুরীকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে। অপরদিকে ব্রিগেডিয়ার সাখাওয়াতকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। আজ শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনের বিষয়টি জানানো হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টাকে একাধিক মন্ত্রণালয় ও কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়, মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 
এছাড়াও, লে. জেনারেল জাহাংগীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ে এবং আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী

লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আরও ১৩ উপদেষ্টার সঙ্গে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy