দেশে পরিবেশবান্ধব পোশাক কারাখানা ২২৬টি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরি বা পরিবেশবান্ধব কারখানা দিন দিন বেড়েই যাচ্ছে। এবার আরও দুটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেয়েছে পরিবেশবান্ধব

2024-08-17T10:59:02+00:00
2024-08-17T10:59:02+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
দেশে পরিবেশবান্ধব পোশাক কারাখানা ২২৬টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ১০:৫৯ এএম   (ভিজিট : ১৬৭)
X

বাংলাদেশে গ্রিন ফ্যাক্টরি বা পরিবেশবান্ধব কারখানা দিন দিন বেড়েই যাচ্ছে। এবার আরও দুটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেয়েছে পরিবেশবান্ধব সবুজ কারখানার সনদ। এ নিয়ে দেশে সবুজ কারখানা হলো ২২৬টি। তৈরী পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এসব তথ্য জানিয়েছে।

নতুন স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠান দুটি হলো—আশুলিয়ার দিয়াখালি এলাকার সাদাতিয়া সোয়েটারস লিমিটেড এবং গাজীপুর শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার এক্সিকিউটিভ গ্রিনটেক্স লিমিটেড।

বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, বিশ্বের ১০০টি পরিবেশবান্ধব পোশাক কারখানার মধ্যে ৬০টি অর্থাৎ অর্ধেকের বেশি কারখানা বাংলাদেশে। এ তালিকায় সর্বশেষ যোগ হয়েছে দুটি কারখানা। নতুন যোগ হওয়া পরিবেশবান্ধব কারখানাসহ মোট ২২৬টি লিড প্রত্যয়িত কারখানার মধ্যে ৮৯টি প্লাটিনাম রেটেড এবং ১২৩টি গোল্ড রেটেড, ১০টি সিলভার রেটেড এবং ৪টি সার্টিফায়েড কারখানা। 

যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ—লিডারশিপ ইন অ্যানার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে হলে একটি প্রকল্পকে ইউএসজিবিসি’র তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়।

লিড সনদের জন্য ৯টি শর্ত পরিপালনে মোট ১১০ পয়েন্ট রয়েছে। এর মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ হলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ পয়েন্ট হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ পাওয়া যায়।

লিড সনদপত্রের জন্য যোগ্যতা অর্জন করা সহজ কাজ নয়। এর জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগের প্রয়োজন। বাংলাদেশের আরও ৫০০টি কারখানা লিড প্রত্যয়িত হওয়ার প্রক্রিয়ায় আছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy