পুলিশের পিস্তল বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নোয়াখালীর সেনবাগে পুলিশের ব্যবহৃত একটি পিস্তল বিক্রির চেষ্টাকালে মনির আহাম্মদ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ও

2024-08-17T12:55:41+00:00
2024-08-17T19:56:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশের পিস্তল বিক্রি করতে গিয়ে যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ১২:৫৫ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৪ ৭:৫৬ পিএম  (ভিজিট : ৩০৬)
X

নোয়াখালীর সেনবাগে পুলিশের ব্যবহৃত একটি পিস্তল বিক্রির চেষ্টাকালে মনির আহাম্মদ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। 

শুক্রবার রাতে কাদরা ইউনিয়নের মতিমিয়ার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনির আহাম্মদ কাদরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. হানিফের ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, বিশ্বস্ত সূত্রের খবরে সেনবাগ থানা পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা অভিযান চালিয়ে পুলিশের লুট হওয়া একটি পিস্তলসহ (সেমি অটোমেটিক ৭.৬২ এমএম) মনির আহাম্মদকে গ্রেপ্তার করেছে।

এসপি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামি মনির আহাম্মদ জানায় তার প্রতিবেশী ও আত্মীয় মো. কাইয়ুম অস্ত্রটি বিক্রির জন্য দিয়েছে। এটি গত ৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন এলাকার কোনো এক থানা থেকে লুট করেছিল কাইয়ুম। 

পরে এ বিষয়ে সেনবাগ থানায় মনির ও কাইয়ুমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় মনিরকে আদালতে পাঠানো হয়। পলাতক কাইয়ুমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy