'কোন কার্যক্রম যেন স্থবির অবস্থার মধ্যে না থাকে': শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যার যে দায়িত্ব সেই বিভাগ

2024-08-18T18:19:20+00:00
2024-08-18T18:19:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
'কোন কার্যক্রম যেন স্থবির অবস্থার মধ্যে না থাকে': শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ আগস্ট, ২০২৪, ৬:১৯ পিএম   (ভিজিট : ২২০)
X

অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ  সজীব ভূঁইয়া বলেছেন, যার যে দায়িত্ব সেই বিভাগ কিংবা ডিপার্টমেন্টকে সক্রিয় করুন। কোন কার্যক্রম যেন স্থবির অবস্থার মধ্যে  না থাকে সেটা নিশ্চিত করুন।

আজ সকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান  মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও অধীন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আমাদের কাজের অনেক সুযোগ রয়েছে। অনেক প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জ রয়েছে। 

আশাকরি বর্তমান সংকটময় মুহূর্তে আমরা দেশের মানুষ এবং দেশের জন্য ভালো কিছু উদ্যোগ নিতে পারব এবং সেগুলো বাস্তবায়নে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাই। অনেক কিছুই স্থবির হয়ে আছে। সবকিছু আবার সক্রিয় করতে হবে।

সভার শুরুতেই মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপদেষ্টাকে স্বাগত জানান। পরে শ্রম ও কর্মসংস্থান  মন্ত্রণালয়ের ভিশন, মিশন ও কার্যাবলি উপস্থাপন করা হয়। এছাড়া, মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ডসমূহ সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়  মন্ত্রণালয় ও অধীন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy