‘আমরা বাধ্য না হলে মূল্যবৃদ্ধি করব না’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাধ্য না হলে সরকার বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বাড়াবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও

2024-08-18T21:01:45+00:00
2024-08-18T21:01:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিদ্যুৎ, তেল ও গ্যাস প্রসঙ্গে
‘আমরা বাধ্য না হলে মূল্যবৃদ্ধি করব না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ আগস্ট, ২০২৪, ৯:০১ পিএম   (ভিজিট : ২৩৮)
X


বাধ্য না হলে সরকার বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বাড়াবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (১৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। ফাওজুল কবির খান বলেন, মানুষ গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ চায়। একই সঙ্গে চায় মূল্য যাতে না বাড়ে। কিন্তু গত ১৫ বছরে গ্যাস বিদ্যুতের দাম ১৮/১৯ বার বেড়েছে। গ্যাসের দাম ১০/১২ আর বেড়েছে।

সামনের দিনগুলোতে মানুষ মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি পাবে কি না— জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা বাধ্য না হলে মূল্যবৃদ্ধি করব না। আজকে যে সিদ্ধান্ত (বিইআরসির বাইরে সরকার আপাতত দাম বাড়াবে না) নেওয়া হয়েছে সেটা সেই কারণেই। মানুষের এই প্রত্যাশাটাকে সম্মান করার জন্য। যদিও আইনে সরকারকে দাম বাড়ানোর ক্ষমতা দেওয়া আছে। বিইআরসির বাইরে আমরা বলে দিলাম যে দাম এত বাড়ল, এটা আমরা করব না।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy