৪৯৫ উপজেলার দায়িত্বে ইউএনও

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের ৪৯৫টি উপজেলার পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।সোমবার (১৯ আগস্ট)স্থানীয় সরকার মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ

2024-08-19T13:40:32+00:00
2024-08-19T15:23:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৪৯৫ উপজেলার দায়িত্বে ইউএনও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ১:৪০ পিএম  আপডেট: ১৯.০৮.২০২৪ ৩:২৩ পিএম  (ভিজিট : ৪৯৪)
X

দেশের ৪৯৫টি উপজেলার পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৯ আগস্ট)স্থানীয় সরকার মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ দিয়েছে।

এতে বলা হয়, উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ১৩ (ঙ) এর উপধারা (১) প্রয়োগ করে ৪৯৫টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসাবে স্ব স্ব উপজেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হলো।

এর আগে সারাদেশে ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। এতে বলা হয়, এতদ্বারা উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩(ঘ) প্রয়োগ করে বাংলাদেশের ৪৯৩ উপজেলা মেয়রদের স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।

এছাড়াও আরেক প্রজ্ঞাপনে মৃত্যুজনিত কারণে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy