১২ সিটি করপোরেশনের দায়িত্ব পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার

2024-08-19T16:20:43+00:00
2024-08-19T18:18:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১২ সিটি করপোরেশনের দায়িত্ব পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৪:২০ পিএম  আপডেট: ১৯.০৮.২০২৪ ৬:১৮ পিএম  (ভিজিট : ৭১১)
X

দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। 

পৃথক এক প্রজ্ঞাপনে তাদের জায়গায় প্রশাসক বসিয়েছে সরকার। তারাই দায়িত্ব পালন ও দেখভাল করবেন সিটি করপোরেশনগুলোর।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মহ. শের আলীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারকে চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনার বিভাগীয় কমিশনারকে খুলনা সিটি করপোরেশন, রাজশাহীর বিভাগীয় কমিশনারকে রাজশাহী সিটি করপোরেশন, সিলেটের বিভাগীয় কমিশনারকে সিলেট সিটি করপোরেশন, বরিশাল বিভাগীয় কমিশনারকে বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। 


এছাড়াও, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালককে (অতিরিক্ত সচিব) কুমিল্লা সিটি করপোরেশন, রংপুরের বিভাগীয় কমিশনারকে রংপুর সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনারকে ময়মনসিংহ সিটি করপোরেশন এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক করা হয়েছে ঢাকা বিভাগীয় কমিশনারকে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy