নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে যা বললেন বিগ্রেডিয়ার এম সাখাওয়াত

ফাতেমা তুজ জোহরা

জাতীয়

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ড.

2024-08-19T18:55:37+00:00
2024-08-19T18:55:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে যা বললেন বিগ্রেডিয়ার এম সাখাওয়াত
ফাতেমা তুজ জোহরা
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৬:৫৫ পিএম   (ভিজিট : ১৯১)
X

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। 

তিনি বলেছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সার্বিক কাজের প্রক্রিয়ায় আরো দ্রুততা আনতে হবে, এ কাজে সকলের সহযোগিতা লাগবে। পাটের হারানো ঐতিহ্য পুনর্জাগরণে আন্তরিক হয়ে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা পেলে এ খাতের উন্নতি হবে।

সোমবার (১৯ আগস্ট) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থা প্রধানদের সাথে মতবিনিময়কালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

বস্ত্র ও পাটের উন্নয়ন এবং পাটের ব্যবহার বৃদ্ধিতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও প্রতিবন্ধকতা নিয়ে বক্তব্য করেন।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মঈনুল ইসলাম, অতি. সচিব তসলিমা কানিজ নাহিদা, অতি. সচিব সুব্রত শিকদার, বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান ফারুক আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান বিগ্রে. জেনারেল মোঃ জিয়াউল হক, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মাহমুদ হোসেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ আনওয়ার হোসেন, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল ইসলাম, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরাসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy