বিএনপি নেতা আসলাম চৌধুরী ৮ বছর পর কারামুক্ত হলেন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আসলাম চৌধুরী আট বছর পর কারাগার থেকে মুক্তি

2024-08-20T11:15:20+00:00
2024-08-20T11:15:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি নেতা আসলাম চৌধুরী ৮ বছর পর কারামুক্ত হলেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১:১৫ এএম   (ভিজিট : ১৯৯)
X

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আসলাম চৌধুরী আট বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন। 

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টার সময় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। 

এসময় জেলগেটে অসংখ্য নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

আসলাম চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট কেএম সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘আসলাম চৌধুরী সব মামলায় জামিনে আছেন। সকাল ১০টার সময় তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।’

এর আগে সোমবার (১৯ আগস্ট) রাষ্ট্রদ্রোহের মামলায় আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। 

হাইকোর্টের জামিনাদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তার আগে, রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আসলাম চৌধুরীর জামিন দীর্ঘদিন ধরে স্থগিত ছিল।

২০১৬ সালের ২৬ মে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy