আজ প্রত্যাহার হচ্ছেন সব ডিসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

একই সঙ্গে প্রত্যাহার করা হচ্ছে দেশের সব জেলা প্রশাসকদের (ডিসি)। সোমবার (১৯ আগস্ট) রাতে সুপিরিয়র সিলেকশন বোর্ড- এসএসবির

2024-08-20T12:00:27+00:00
2024-08-20T12:15:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ প্রত্যাহার হচ্ছেন সব ডিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১২:০০ পিএম  আপডেট: ২০.০৮.২০২৪ ১২:১৫ পিএম  (ভিজিট : ২১৫)
X

একই সঙ্গে প্রত্যাহার করা হচ্ছে দেশের সব জেলা প্রশাসকদের (ডিসি)। সোমবার (১৯ আগস্ট) রাতে সুপিরিয়র সিলেকশন বোর্ড- এসএসবির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবারের (২০ আগস্ট) মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

জানা গে‌ছে, বছ‌রের পর বছর ধ‌রে ব‌ঞ্চিত কর্মকর্তা‌দের প্রাধান‌্য দি‌য়ে বিভাগীয় ক‌মিশনার ও জেলা প্রশাসক‌দের তা‌লিকা করা হ‌চ্ছে।পর্যায়ক্রমে তা‌দের নি‌য়োগ দেওয়া হ‌বে।

‌ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর জনপ্রশাসনে বড় পরিবর্তনে হাত দেয় নো‌বেল জয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃ‌ত্বে অন্তর্বর্তীকালীন সরকা‌র।

ক্ষমতা গ্রহ‌ণের পরপরই বি‌ভিন্ন মন্ত্রণাল‌য়, দপ্তর ও সংস্থার সি‌নিয়র স‌চিব, স‌চিব ও স‌চিব পদমর্যাদার কর্মকর্তা‌দের চু‌ক্তি‌ভি‌ত্তিক নি‌য়োগ বা‌তিল করা হয়। 

১৪ আগস্ট এক দিনেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ ১১ জন সচিবের চুক্তি বাতিল করা হয়। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া পদ-পদায়ন থেকে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হচ্ছে। 

ইতিমধ্যে উপসচিব ও যুগ্ম সচিব পদে বড় পদোন্নতি দেওয়া হয়েছে। কারও দপ্তর বদ‌ল করা হ‌য়ে‌ছে। নতুন ক‌রে ব‌ঞ্চিত‌দের মধ‌্য থে‌কে স‌চিব, সি‌নিয়র স‌চিব করা হ‌য়ে‌ছে। তা‌দের মধ‌্য থে‌কে পদায়ন ক‌রে এসব শুন‌্য প‌দে বসা‌নো হয়। এভা‌বে পুর‌নোদের স‌রি‌য়ে নতুন‌দের নি‌য়োগ, বদ‌লি ও পদায়‌নের মধ‌্যদি‌য়ে প্রশাস‌নে সংস্কার কাজ শুরু হয়‌। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy