বনানীতে নসরুল হামিদের ‘প্রিয় প্রাঙ্গণ’ ভবনে রাতভর অভিযান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নসরুল হামিদ বিপুর বনানীর ‘প্রিয় প্রাঙ্গণ’ ভবনে রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু

2024-08-21T13:07:07+00:00
2024-08-21T13:07:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বনানীতে নসরুল হামিদের ‘প্রিয় প্রাঙ্গণ’ ভবনে রাতভর অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ১:০৭ পিএম   (ভিজিট : ৩৪৭)
X

নসরুল হামিদ বিপুর বনানীর ‘প্রিয় প্রাঙ্গণ’ ভবনে রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করেন সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। রাতভর চলমান অভিযানে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়েছে।

নুরুল হক নুর অভিযোগ করেন, ছাত্র-জনতার আন্দোলন দমাতে বিপুলসংখ্যক অর্থায়ন এই ভবনটি থেকেই যায়। এ ঘটনার তথ্য ও প্রমাণ জোগাড় করতেই অভিযান চালানো হয় ভবনের ফ্লোরগুলোতে। তবে অভিযানের খবরে আইনশৃঙ্খলা বাহিনীর কালক্ষেপণের অভিযোগ করেন তিনি।

গতকাল মঙ্গলবার নসরুল হামিদ বিপু ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। নসরুল হামিদ তার স্ত্রী সীমা হামিদ, ছেলে জারেফ হামিদ, মেয়ে আলিফা হামিদ এবং পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী সন্তানদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে।

জানা গেছে, হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy