সন্ধ্যায় বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় নিয়ে আসা হতে পারে। আজ বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় তাকে বাসায় নিয়ে

2024-08-21T14:38:05+00:00
2024-08-21T15:31:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সন্ধ্যায় বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ২:৩৮ পিএম  আপডেট: ২১.০৮.২০২৪ ৩:৩১ পিএম  (ভিজিট : ২৪৬)
X

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় নিয়ে আসা হতে পারে। আজ বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় তাকে বাসায় নিয়ে আসার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। 

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক, বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির খান বলেন, সন্ধ্যায় ম্যাডামকে গুলশানের বাসায় নিয়ে আসার কথা রয়েছে।

গত ৮ জুলাই বাড়ি ফেরার ছয় দিনের মাথায় ফের হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ‘হঠাৎ অসুস্থ বোধ করায়’ সেদিন ভোর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। গত ২২ জুন গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে এভারকেয়ারের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।

পরদিন তার হৃদযন্ত্রে বসানো হয় পেসমেকার। চিকিৎসা শেষে গত ২ জুলাই এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফেরেন বিএনপি চেয়ারপারসন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত চার বছরে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে।

দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যেতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। করোনাভাইরাস মহামারীর শুরুতে তার পরিবারের আবেদনে সরকার নির্বাহী আদেশে দুই শর্তে তাকে সাময়িক মুক্তি দেয়। শর্ত হলো, তাকে নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের একদিন পর রাষ্ট্রপতি সাজা মওকুফ করার পর মুক্তি পান খালেদা জিয়া। তবে অসুস্থতার কারণে তিনি হাসপাতালেই ছিলেন। 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy