বিএনপির শামা ওবায়েদের পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের

2024-08-21T19:26:52+00:00
2024-08-21T19:26:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির শামা ওবায়েদের পদ স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৭:২৬ পিএম   (ভিজিট : ৬১২)
X

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সব পদ স্থগিত করা হয়েছে।  বুধবার (২১ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের পদ স্থগিত করা হয়েছে।

এর আগে আজ ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কবির ভূঁইয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। 
কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পথসভা আয়োজনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বুধবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সমর্থকদের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ চলে।

নিহত কবির ভূঁইয়া উপজেলার ছাগলদি গ্রামের আবুল বসার ভূঁইয়ার ছেলে। তিনি বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুলের সমর্থক ছিলেন বলে জানা গেছে। 

আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy