‘এবার ভাতে না, পানিতে মারার পরিকল্পনা’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গতকাল রাত সাড়ে ১২টার দিকে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচিতে নোয়াখালী

2024-08-22T12:18:03+00:00
2024-08-22T12:36:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘এবার ভাতে না, পানিতে মারার পরিকল্পনা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ১২:১৮ পিএম  আপডেট: ২২.০৮.২০২৪ ১২:৩৬ পিএম  (ভিজিট : ২৬০)
X

গতকাল রাত সাড়ে ১২টার দিকে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা এ কথা বলেন।

ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ করেন তারা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে আব্দুল মালেক উকিল হল থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এরপর শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিলে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ভারতীয় দালালরা হুঁশিয়ার, সাবধান’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়তে হবে ভারত ভক্তি’, ভারত যখন মানুষ মারে, আবারর তোমায় মনে পড়ে, ভারত যদি মানুষ মারে সেভেন সিস্টার্স থাকবে নারে, দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ’- এমন নানা স্লোগান দিতে থাকেন।

১২তম ব্যাচের শিক্ষার্থী ফজলে এলাহী ফুয়াদ বলেন, ‘শোষণের দিন শেষ হয়েছে, ড. ইউনুসের ভাষায় সতর্ক করে দিতে চাই, আর যদি শোষণের চেষ্টা করা হয় তাহলে সেভেন সিস্টার্স ধ্বংস করে দেব।’

নোবিপ্রবির ১২তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির বলেন, ‘এবার ভাতে মারবে না, পানিতে মারার পরিকল্পনা করছে। এর শেষ দেখে ছাড়বে ছাত্র-সমাজ। আমরা যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সবসময় প্রস্তুত আছি।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy