'বাঁধ খোলা প্রসঙ্গে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে'

ফাতেমা তুজ জোহরা

জাতীয়

বাঁধ খোলার ব্যাপারে সরকারিভাবে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।বৃহস্পতিবার (২২

2024-08-22T17:17:44+00:00
2024-08-22T17:51:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
'বাঁধ খোলা প্রসঙ্গে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে'
ফাতেমা তুজ জোহরা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৫:১৭ পিএম  আপডেট: ২২.০৮.২০২৪ ৫:৫১ পিএম  (ভিজিট : ১৫৩)
X

বাঁধ খোলার ব্যাপারে সরকারিভাবে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

উপদেষ্টা পরিষদে কী আলোচনা হয়েছে, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘বাঁধ খোলা হয়েছে, সেটা পত্রপত্রিকায় লেখা হয়েছে। বিভিন্ন মাধ্যমে এসেছে।বাঁধ খোলার ব্যাপারে সরকারিভাবে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

উপদেষ্টা বলেন, বন্যার বিষয়ে অনেক সিদ্ধান্ত হয়েছে। প্রথম কথা হচ্ছে মানুষের জীবন বাঁচানো। সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দুর্যোগ পরিস্থিতিতে মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে, তাদের সবাইকে নিয়োজিত করা হয়েছে।

‘বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররাও এতে যুক্ত হয়েছেন, যাতে মানুষের জীবন ও জানমাল রক্ষা করা যায়। সব বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। যতটুকু সম্ভব সবটুকু করা হবে। দ্রুত পানি নামলে পুনর্বাসন কর্মসূচি শুরু করা হবে,’ যোগ করেন তিনি।

ফারুক ই আজম বলেন, ‘এটা আকস্মিক বন্যা, যেটাকে ফ্লাশ ফ্লাড বলা হয়। কেউ কেউ বলছেন, উজান থেকে পানি নেমে এসেছে। ভারতীয় অঞ্চল থেকেও পানি নেমে এসেছে। যেভাবে প্রাকৃতিকভাবে বন্যায় হয়, এটা সেভাবেই হয়েছে। গতকাল সকাল থেকে বন্যার পানি এতো বেড়েছে যে অনেক উপদ্রুত এলাকায় যাওয়া যাচ্ছে না।’

বন্যা প্রাকৃতিকভাবেই হয়েছে বলে কী সরকার মনে করছে, জানতে চাইলে তিনি বলেন, ‘এই পানি তো প্রাকৃতিকই, সমুদ্র-তো আর আকাশে থাকে না।’

ভারত থেকে বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে কিনা; জানতে চাইলে তিনি বলেন, ‘ওটার বিষয়েও যোগাযোগ হচ্ছে। সঠিকভাবে আপনাদের বলতে পারছি না। শুনেছি যে উপরের বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে। আমি বিস্তারিত জানি না।’

বাবু/এসআর 







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy