একনেকসহ ৪ উপদেষ্টা পরিষদ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক), আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিসহ ৪ কমিটি গঠন করেছে সরকার। বাকি ২

2024-08-22T18:10:30+00:00
2024-08-22T18:10:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একনেকসহ ৪ উপদেষ্টা পরিষদ কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৬:১০ পিএম   (ভিজিট : ১৫৯)
X

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক), আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিসহ ৪ কমিটি গঠন করেছে সরকার। বাকি ২ কমিটি হলো- অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এসব কমিটি গঠন করে বৃহস্পতিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে চেয়ারপারসন করে একনেক কমিটি গঠন করা হয়েছে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টাকে এ কমিটির বিকল্প চেয়ারপারসনের দায়িত্ব দেয়া হয়েছে।
 
আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টাকে আহ্বায়ক করা হয়েছে।  

এছাড়া অর্থ ও বাণিজ্য উপদেষ্টাকে আহ্বায়ক করে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy