চিত্রনায়ক ফেরদৌসের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

পোশাককর্মী রুবেলের হত্যার নির্দেশদাতা হিসেবে ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা করা

2024-08-23T13:47:12+00:00
2024-08-23T13:47:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিত্রনায়ক ফেরদৌসের বিরুদ্ধে হত্যা মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ১:৪৭ পিএম   (ভিজিট : ২৪৫)
X

পোশাককর্মী রুবেলের হত্যার নির্দেশদাতা হিসেবে ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে পোশাককর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় এ মামলা করেন। ফেরদৌসকে মামলায় এজাহারনামীয় আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম।

মামলার ৫৫ নম্বরে উল্লেখ করা হয়েছে, ফেরদৌস আহমেদ, সাবেক সংসদ সদস্য, ঢাকা-১০। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে অভিযুক্ত করা হয়। অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি করে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy